1. admin@alokitodesh.com : admin :
চবি সাংবাদিক সমিতির সঙ্গে নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের মতবিনিময় - alokitodesh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
চবি সাংবাদিক সমিতির সঙ্গে নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের মতবিনিময় সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির তীব্র নিন্দা : আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব গুজব ছড়ালে যে গুনাহ হয় সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু

চবি সাংবাদিক সমিতির সঙ্গে নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের মতবিনিময়

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবনিযুক্ত দুইজন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়ের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং সেসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ক্যাম্পাসের বিভিন্ন সামসময়িক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সামনে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রেফায়েত উল্যাহ রুপক, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সোহেল রানা। দ্য ডেইলি ক্যাম্পাসের চবি প্রতিবেদক ও চবিসাসের সাবেক সহ-সভাপতি সুমন বাইজিদ। বর্তমান সহ-সভাপতি ও দেশ রূপান্তরের প্রতিবেদক আজিম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের চবি প্রতিবেদক মুহাম্মদ মুনতাজ আলি।

দপ্তর ও প্রচার সম্পাদক এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চবি প্রতিবেদক রাব্বি হোসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক ঢাকা ডায়েরির চবি প্রতিবেদক মোহাম্মদ মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং এনটিভির চবি প্রতিবেদক ফুয়াদ মন্ডল। এছাড়া সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চবি প্রতিবেদক রেদওয়ান আহমদ, দৈনিক কালেরকণ্ঠের চবি প্রতিবেদক সালাউদ্দিন সাকিব, দৈনিক আমার দেশের চবি প্রতিবেদক আতিকুর রহমান ও দৈনিক আমার সংবাদের চবি প্রতিবেদক আব্দুল্লাহ আল নাঈমসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় বিশেষ গুরুত্ব পায় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি, গবেষণার সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির বিষয়েও মতামত তুলে ধরা হয়।

এ ছাড়া আলোচনা সভায় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত দুই উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক, গবেষণামুখী ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.