ইসলাম ডেস্ক : মানুষের জীবনে প্রতিদিন নানা বিপদ, শয়তানের প্ররোচনা ও দুনিয়ার পরীক্ষায় ঘেরা। তাই ইসলামি শিক্ষা বলে দিনের শুরু ও শেষটা যেন আল্লাহর স্মরণে হয়। এজন্য কিছু নির্দিষ্ট আমল রয়েছে, যেগুলো সকাল-সন্ধ্যায় পড়া সুন্নাত। সারাদিনের এই সব আমল জীবনকে যেমন বরকতময় করে তেমনি প্রশান্ত ও নিরাপদের বলয় তৈরি করে। পাঠকদের জন্য আমলগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো-
শাদ্দাদ বিন আওস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করা হয় যে সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ইস্তিগফার) হলো-
উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লি, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই।
Leave a Reply