1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
হজ শেষেও হাজিদের যেভাবে আমল করতে বললেন কাবার ইমাম - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

হজ শেষেও হাজিদের যেভাবে আমল করতে বললেন কাবার ইমাম

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

ইসলাম ডেস্ক : পবিত্র হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হাজিকে অভিনন্দন জানিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. ইয়াসির আদ দাওসারি।

শুক্রবার (০৫ জুন) পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এই অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, হজের পরেও ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা আল্লাহর দরবারে হজের কবুলিয়ত ও বিশেষ অনুগ্রহের লক্ষণ।

জুমার খুতবায় শায়খ ড. ইয়াসির আদ দাওসারি উল্লেখ করেন, অন্তরের পবিত্রতা ও ইমানের ওপর অবিচল থাকার সবচেয়ে বড় ঢাল হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে চলা, নিয়মিত জিকির ও দোয়া করা এবং সৎ মানুষের সঙ্গ লাভ করা।

হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, চলতি বছরের হজ মৌসুম অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার পেছনে সৌদি সরকারের আন্তরিক প্রচেষ্টা ও চমৎকার সাংগঠনিক দক্ষতা অনবদ্য ভূমিকা রেখেছে। এ সময় তিনি আল্লাহর কাছে হাজিদের হজের কবুলিয়ত কামনা করেন এবং দুই পবিত্র মসজিদের সেবার মহান দায়িত্ব দেওয়ায় সৌদি রাজপরিবারের কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.