1. admin@alokitodesh.com : admin :
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত-৩ - alokitodesh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
১ জুলাই তিস্তা অববাহিকায় মশাল প্রজ্জ্বলন ও গণ অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে বাঞ্ছারামপুর র‌্যালী ও বৃক্ষরোপণ শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের শোভাযাত্রা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর অভিযোগে ওসি ক্লোজড বাঞ্ছারামপুরের কৃতি সন্তান পাভেল যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত-৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত-৩

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মাহিমের ৪ বছর বয়সী কন্যা আফরিন, মাহিমের ভাগিনা যশোর ঝিকরগাছার সজীব আলী ছেলে আকবর আলী (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন ও আকবার আলী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.