1. admin@alokitodesh.com : admin :
রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো।

রংপুর সিটি কর্পোরেশনের পশ্চিম বাবুখাঁ এলাকার আর কে রোডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রংপুর মহানগর শাখার ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জন যুবক ব্যানার হাতে সড়কে মিছিল করছেন। তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল। মিছিলের সামনের সারিতে থাকা একজনকে স্লোগানে নেতৃত্ব দিতে দেখা যায়।

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মুক্তি, মুক্তি, মুক্তি চাই, শেখ হাসিনার মুক্তি চাই’, ‘রাজবন্দীদের মুক্তি চাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হয় এবং পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও বাকিদের মুখ মাস্কে ঢাকা ছিল।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি আমাদের নজরে এসেছে। স্থানীয়ভাবে খোঁজখবর নেয়া হয়েছে তাতে মিছিলটি আজকের কিনা সেটি বলা যাচ্ছেনা, সম্ভবত আগের মিছিলের ভিডিও পাবলিস্ট করা হয়েছে, আমরা খোঁজ খবর রাখছি, নিষিদ্ধ সংগঠনের যারাই এ ধরনের কাজ করবে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

এদিকে গোয়েন্দা সংস্থাগুলোও ভিডিওটি পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.