1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
পুশ ইনে ব্যর্থ বিএসএফ: ১৮ ঘণ্টা পর ফিরিয়ে নিল ১৭ জনকে - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

পুশ ইনে ব্যর্থ বিএসএফ: ১৮ ঘণ্টা পর ফিরিয়ে নিল ১৭ জনকে

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে প্রায় ১৮ ঘণ্টা পর তাদের ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নো ম্যানস ল্যান্ড থেকে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতের পান্নাছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তাদের মধ্যে ছিলেন ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলের বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি। বিজিবির বাধায় বাংলাদেশে ঢুকতে না পেয়ে তারা দীর্ঘ সময় শূন্যরেখা (জিরো লাইন) এলাকায় অবস্থান করছিলেন। পরে রাত ১টার দিকে তাদের আবার ভারতে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, রাত ১১টার দিকেও দেখেছি বিজিবি সদস্যরা সেখানে পাহারায় ছিলেন। পরে গভীর রাতে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে ভারতের দিকে নিয়ে যায়। তারা যেতে চাইছিল না, কান্নাকাটি করছিল।

নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় টহল জোরদার করা হয়। মানবিক কারণে প্রথমে তাদের শূন্য রেখায় থাকতে দেয়া হলেও সন্ধ্যার পর নো ম্যানস ল্যান্ডে পাঠানো হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের আলোকসজ্জা বন্ধ করে দেয়। পরে তারা পুশ ইনের চেষ্টা থেকে সরে এসে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বলে আমাদের ধারণা। সীমান্তের ওই এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.