1. admin@alokitodesh.com : admin :
কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে রংপুর জেলা যুবদলের আনন্দ মিছিল - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে রংপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রংপুর জেলা যুবদল।

শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর ওয়ালটন মোড়, জাহাজ কোম্পানি মোড় ও পায়রা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন (এমপি)-এর নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বক্তারা আরও বলেন, নবগঠিত কমিটিতে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় রংপুরবাসী ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এজন্য তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। তিনি বলেন, “দলের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার যে মূল্যায়ন কেন্দ্রীয় নেতৃত্ব করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই অর্জন শুধু আমার নয়, রংপুরের সর্বস্তরের নেতাকর্মীর ত্যাগ, সংগ্রাম ও অবদানের স্বীকৃতি।”

তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়েছেন, তাদের অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষায় আমি ঈমানের সাথে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা হবে।”

এ সময় তিনি কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন (এমপি) এবং দলীয় প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রী বিপ্লব, রাকিবুল ইসলাম, ফারুক আহমেদ, রাহাত হোসেন, শাহ জিল্লুর রহমানসহ জেলার আট উপজেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সফলতা কামনা করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.