1. admin@alokitodesh.com : admin :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান পাভেল যুবদলের কেন্দ্রীয় কমিটিতে - alokitodesh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
১ জুলাই তিস্তা অববাহিকায় মশাল প্রজ্জ্বলন ও গণ অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে বাঞ্ছারামপুর র‌্যালী ও বৃক্ষরোপণ শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের শোভাযাত্রা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর অভিযোগে ওসি ক্লোজড বাঞ্ছারামপুরের কৃতি সন্তান পাভেল যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত-৩

বাঞ্ছারামপুরের কৃতি সন্তান পাভেল যুবদলের কেন্দ্রীয় কমিটিতে

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান আবু বকর সিদ্দিক পাভেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিনি উপজেলার দরিকান্দি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. ইউনুস মাস্টারের ছেলে। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত। তিনি এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশীদ আকাশ বলেন, আবু বকর সিদ্দিক পাভেলের এই পদোন্নতি বাঞ্ছারামপুরবাসীর জন্য গর্বের বিষয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তাঁর সফলতা কামনা করি।

উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার বলেন, পাভেল ভাই একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের বিভিন্ন পর্যায়ে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হিসেবে তাঁর অন্তর্ভুক্তি সংগঠনকে আরও শক্তিশালী করবে।

বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি বলেন, পাভেল ভাইয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম। তাঁর নেতৃত্বে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।

পাভেলের এ গুরুত্বপূর্ণ পদে মনোনয়নে বাঞ্ছারামপুরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা যুবদলের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.