1. admin@alokitodesh.com : admin :
নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫ জন দেখেছেন

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে জৈব সার উৎপাদন ও বাজারজাতকরণকে আরও গতিশীল করতে কারিতাস বরিশাল অঞ্চলের প্রয়াস প্রকল্পের উদ্যোগে এক অ্যাডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সরকার, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ব্যবসায়ী, বাজার কমিটি, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বুধবার (১০ জুন) বিকেল ৩টায় কারিতাস মহিপুর কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সভার মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের উপকারভোগীদের উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার বাজারজাতকরণে কার্যকর যোগাযোগ স্থাপন, স্থানীয় বাজার ব্যবস্থার সঙ্গে সংযোগ বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা নিশ্চিত করা।

অনুষ্ঠানের শুরুতে সর্বজনীন প্রার্থনার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে মাল্টিমিডিয়ার মাধ্যমে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র ও কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারীরা প্রকল্পের অগ্রগতি, উৎপাদন প্রক্রিয়া এবং বাজার সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উৎপাদিত জৈব সার কৃষকদের কাছে সহজলভ্য করতে এবং বাজারে এর টেকসই অবস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে উৎপাদক ও বাজারের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির কাজ চলছে।

প্রধান অতিথি কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। তিনি বলেন, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভার্মি কম্পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাটির স্বাস্থ্য রক্ষা, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

সার ব্যবসায়ী আমির হোসেন কাজী বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত মানসম্মত ভার্মি কম্পোস্ট কৃষকদের কাছে পৌঁছে দিতে বাজারভিত্তিক পরিকল্পনা ও নিয়মিত প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় বিশেষ অতিথি দেন এক্যাব ও ধরিত্রী প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. জর্জ বৈরাগী, আইডিপিডিসি প্রকল্পের এলসিএমও মি. মং ম্যা, মহিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, কুয়াকাটা প্রেস ক্লাবের সাংবাদিক মো. আবুল হোসেন রাজু, কৃষক আব্দুর রহিম এবং কৃষাণি অনিতা বালা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী অতিথি, কৃষক প্রতিনিধি, বাজার কমিটি, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। সভায় স্থানীয় কৃষক, প্রকল্পের উপকারভোগী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.