1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক বিএনপি নেতাকর্মী সরকার গঠনের পর দলটির গণভোটের রায় অস্বীকারের অবস্থানের সঙ্গে একমত হতে না পেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এমপি।

সোমবার (১ জুন) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে বিএনপি থেকে স্থানীয় নেতাকর্মী ও নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির ৪৩ জন নেতাকর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক এনসিপিতে যোগদান করেন। পরে আখতার হোসেন তাদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

নবযোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে আখতার হোসেন বলেন, “বিএনপি থেকে আজ অনেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আপনারাও আমাদের সঙ্গে রাজপথে ছিলেন এবং একই সংগ্রামে অংশ নিয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায়কে অস্বীকার করছে। জনগণের ভোট ও রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডা গণভোটের মাধ্যমে বাস্তবায়নের কথা ছিল, বিএনপি তা প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও বলেন, “যারা জনগণের মতামত ও সংস্কারের পক্ষে অবস্থান নিতে চান, তারা এখন এনসিপিকে নিজেদের রাজনৈতিক ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন। জুলাইয়ের রাজপথের যোদ্ধা হিসেবে বিএনপি থেকে এনসিপিতে যোগদানকারী সবাইকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”

অনুষ্ঠানে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.