1. admin@alokitodesh.com : admin :
বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৭৩ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-এর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

গঠিত কমিটিতে প্রকৌশলী মো. আল মামুনকে আহ্বায়ক, প্রকৌশলী আনিসুর রহমান সুমনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং প্রকৌশলী আবু সাঈদ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া প্রকৌশলী সাব্বির হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম টিপু, প্রকৌশলী রাইসুল ইসলাম ও প্রকৌশলী মো. জুয়েল রানাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. নাছির উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন প্রকৌশলী মাহিন আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশলী আশরাফুল হামিদ, প্রকৌশলী মো. একরামুল হামিদ, প্রকৌশলী হাফিজউদ্দিন ও প্রকৌশলী ইয়াছিন আরাফাত।

ডিইএব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মো. গোলাম হাক্কানীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্য ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা একযোগে কাজ করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.