1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট   ইসরাত জাহান কেয়া মনোহরদী উপজেলার  সরকারি দপ্তর ও  চলমান বিভিন্ন  উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উপজেলায় কর্মরত  দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার দিনব্যাপী  পরিদর্শনকালে তিনি মনোহরদী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এছাড়া তিনি উপজেলার খালখনন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

প্রকল্প কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক জনগণের জন্য দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সরকারি দপ্তরসমূহের কার্যক্রম তদারকি ও উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.