1. admin@alokitodesh.com : admin :
মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি

মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালকের স্বাক্ষরিত এক পত্রে ৯ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটির সভাপতি পদে চালাকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠ’র মনোহরদী প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান মনোনীত হয়েছেন। এছাড়া অন্যরা হলেন- সহসভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাস্টার এবং মতিউর রহমান তারা।

সদস্য পদে জেষ্ঠ্য শিক্ষক মো. মোসাদ্দেকুর রহমান খান, নাসরিন সুলতানা, রাবেয়া খাতুন, সৈয়দা সালেহা কাঞ্চি এবং মনোহরদী মডেল মসজিদের ইমাম মোহাম্মদ যুবায়ের।

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা অনুযায়ী এই কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

পুনর্গঠিত কমিটির সভাপতি মোস্তফা হোসেন বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। দুদকের নির্দেশনা অনুযায়ী আমরা মনোহরদী উপজেলায় দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করবো। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সততার ও স্বচ্ছতার সংস্কৃতি ছড়িয়ে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, ‘তরুণ সমাজকে সততার চর্চায় উদ্বুদ্ধ করে মনোহরদীতে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মডেল উপজেলায় রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.