1. admin@alokitodesh.com : admin :
লোহাগাড়ায় সাংবাদিকের জমি দখলের চেষ্টা, নারীদের মারধর ও হুমকির অভিযোগ - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

লোহাগাড়ায় সাংবাদিকের জমি দখলের চেষ্টা, নারীদের মারধর ও হুমকির অভিযোগ

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

এডি ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়ায় এক সংবাদকর্মীর পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনায় বাধা দিতে গিয়ে ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা হামলার শিকার হয়েছেন এবং তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আক্রান্ত পরিবার সূত্রে জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’-এর ঢাকা কার্যালয়ে কর্মরত সাংবাদিক আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ারের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই ঘটনা ঘটানো হয়। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী সাংবাদিক লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার জিডি নম্বর-১৯৬।

স্থানীয় তথ্যানুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় জনপ্রতিনিধি, উভয় পক্ষের সার্ভেয়ার এবং ভূমি কর্মকর্তার উপস্থিতিতে এই জমির সীমানা নির্ধারণ ও বিরোধের সামাজিক নিষ্পত্তি হয়েছিল। সে সময় সীমানায় স্থায়ী পিলারও স্থাপন করা হয়। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষের লোকজন সেই চূড়ান্ত সীমানা অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে পাকা পিলার ভেঙে ফেলে।

সাংবাদিক শাহরিয়ারের মা মরিয়ম বেগম জানান, ঘটনার সময় বাড়িতে পুরুষ কোনো সদস্য ছিলেন না। প্রতিবেশী জাফর আহমদের ছেলে গিয়াস উদ্দিন ইফনান, শের আলীর ছেলে মুরাদ এবং তার মা শাহেদা ইয়াসমিন জোরপূর্বক তাদের জমিতে প্রবেশ করে পিলার ভাঙচুর করেন। বাধা দিতে গেলে নারীদের ওপর চড়াও হয়ে মারধর ও হুমকি দেওয়া হয়।

এই বিষয়ে অভিযুক্ত মুরাদ সীমানা পিলার ভাঙার বিষয়টি স্বীকার করে ঔদ্ধত্য প্রকাশ করেন। অন্য অভিযুক্ত গিয়াস উদ্দিন ইফনানও ক্ষোভের বশে পিলার ভাঙার কথা স্বীকার করেছেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০২২ সালে তার নিজের উপস্থিতিতেই এই বিরোধের মীমাংসা হয়েছিল। নতুন করে ঝামেলার খবর পেয়ে গ্রামপুলিশ পাঠিয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও অভিযুক্তরা তা অমান্য করেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.