1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির তীব্র নিন্দা : আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির তীব্র নিন্দা : আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব

  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির তীব্র নিন্দা-

বিবৃতিতে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একইসাথে জাতীয় সংসদসহ সর্বত্র শালীনতা, পারস্পরিক সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জাতীয় সংসদে নারীদের বোরকা ও হিজাব নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের মুখ থেকে এ ধরনের বিদ্রূপাত্মক ও অশোভন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বশীল আচরণের পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো নারীর ধর্মীয় পোশাককে উপহাসের বিষয় বানানো সভ্য ও শালীন রাজনৈতিক সংস্কৃতির সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

 

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী উল্লেখ করেন, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অধিকার। এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়; বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত হানে।

 

তিনি আরো বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে এমন ভাষা ও আচরণ জনগণের কাছে কোনো ইতিবাচক বার্তা দেয় না। রাজনৈতিক আলোচনা হওয়া উচিত নীতি, আদর্শ ও জনস্বার্থের বিষয়কে কেন্দ্র করে; ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে কটাক্ষ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একইসাথে জাতীয় সংসদসহ সর্বত্র শালীনতা, পারস্পরিক সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.