1. admin@alokitodesh.com : admin :
পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ী থেকে এক নারীর অর্ধগলিত গলিত লাশ উদ্ধার - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ী থেকে এক নারীর অর্ধগলিত গলিত লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় অহিদা সুলতানা শিমু (৪০) নামে এক নারীর অর্ধগলিত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে পুরাতন সাতক্ষীরা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় ।অহিদা সুলতানা শিমু একই এলাকার মিয়ারাজ হোসেনের মেয়ে।

শিমুর বড় বোন রাবেয়া সুলতানা বলেন, তারা পাঁচ বোন ও এক ভাই। ২০০৭ সালে শহরের সুলতানপুরের সাংবাদিক আহসানের সঙ্গে ছোট বোন অহিদা সুলতানা শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর শিমুর স্বামী আহসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে সে তার মায়ের বাড়ির পরিবারের কাছে থাকতো।পরে পৈতৃক সূত্রে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে সে তার সংসার খরচ নির্বাহ করতো। দুই মাস আগে সেটি হাসান ইলেকট্রিক এর মালিক হাসানের কাছে বিক্রি করে দেয়। বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ডাকতে যেয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে । রাবেয়া দাবী করেন তার বোনের দুই কনুই ও পেটের উপরের চামড়া ওঠানো ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে না।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.