1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

জবি প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

পরিবেশ রক্ষা ও ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

এসময় যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও আমরা কাজ করতে চাই। একটি সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বর্তমান সময়ে পরিবেশ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল নিয়মিত এমন কর্মসূচি চালিয়ে যাবে।

বৃক্ষরোপণ নিয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও চিন্তা তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো উদ্যোগ সেই আদর্শেরই বাস্তব প্রতিফলন।

কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.