1. admin@alokitodesh.com : admin :
গাইবান্ধায় জুয়া খেলার আসর থেকে ৫ জুয়ারু গ্রেফতার - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় জুয়া খেলার আসর থেকে ৫ জুয়ারু গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

জিহাদ হক্কানী:

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা এলাকায় অবৈধ জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) রাত ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের ভাঙ্গা ডিপবাজার গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আ. মালেকের বাড়ির দক্ষিণ পাশে আ. হালিমের পতিত জমিতে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন
১. মো. আলমগীর হোসেন (৩২), পিতা: মো. সফিকুল ইসলাম, মাতা: মোছা. জাহানারা বেগম, সাং- রামচন্দ্রপুর (হাজীপাড়া)।
২. মো. রুবেল মিয়া ওরফে পন্তু (২৮), পিতা: মৃত সামছুল হক, মাতা: মোছা. অভিরন বেগম, সাং- রামচন্দ্রপুর (গোরস্থানপাড়া)।

৩. মো. নাজমুল মিয়া ওরফে নাজু (৪৫), পিতা: মৃত মহির উদ্দিন (ব্যাপারী), মাতা: মৃত নজিরন বেগম, সাং- রামচন্দ্রপুর (ভাঙ্গা ডিপবাজার)।

৪. মো. মেহেদী হাসান (৩৮), পিতা: মো. হাসেম আলী, মাতা: মোছা. জাহানারা, সাং- রামচন্দ্রপুর (গোরস্থানপাড়া)।
৫. মো. শহিদুল ইসলাম (৪৭), পিতা: মৃত মোজাফফর হোসেন, মাতা: মৃত জাহেদা খাতুন, সাং- রামচন্দ্রপুর (হাজীপাড়া)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং-৯, তারিখ: ০৫ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.