1. admin@alokitodesh.com : admin :
দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো।

দুধের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা গেলে প্রান্তিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

সোমবার (১ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী ও পুরুষ খামারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় খামারিরা দুগ্ধ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, “দুগ্ধ খাতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ প্রান্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দুধের সংরক্ষণকাল তুলনামূলক কম হওয়ায় এ খাতের সম্ভাবনাকে আরও কাজে লাগাতে মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “দুধ থেকে দই, পনির, ঘি, মাখনসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন বাড়ানো গেলে খামারিরা অধিক লাভবান হবেন এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।”

জেলা প্রশাসক আরও বলেন, দুধ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে দুগ্ধ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তারা দুগ্ধ খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.