বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্য মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন।
মোহাম্মদ ইয়াছিন বলেন“পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। একদিনের কর্মসূচি নয়, প্রতিদিন গাছের যত্ন নিতে হবে, প্লাস্টিক ব্যবহার কমাতে হবে এবং পলিথিন বর্জনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে, তবেই আমরা দূষণমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০০২ অনুযায়ী পলিথিন উৎপাদন, বাজারজাত, বিক্রি নিষিদ্ধ। আইন কার্যকরভাবে বাস্তবায়ন না হলে এটি কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। পরিবেশ রক্ষার জন্য পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী এবং জনগণকে একসাথে কাজ করতে হবে। পরিবেশ রক্ষার আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”
বক্তারা বলেন “পলিথিন আমাদের মাটি ও পানি দূষণ করছে। এর প্রভাবে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং নদীর নাব্যতা বিনষ্ট হচ্ছে। পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষায় কৃষি বিভাগ সবসময় জনগণের পাশে থাকবে।”
“শুধু আইন প্রয়োগ নয়, আমাদের মানসিকতার পরিবর্তনও প্রয়োজন। পলিথিনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলেই একটি দূষণমুক্ত, সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এসময় আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের সদস্য মোল্লা মোঃ নাসির আহমেদ, আলমগীর হোসেন, উপজেরা সেচ্চাসেবক দলের আহ্বায় ওমুর ফারুক, মেহেদী হাসান বাবু, আশিকুর রহমান জামাল, জোনায়েদ আহমেদ তিতাস, মো, আতিকুর রহমান লিটন মেহেদী হাসান, শুভ,আশ্রাফ উদ্দিন, আলী আহম্মেদ, খোরশেদ আলম, মোহাম্মদ আলী নুর, মোহাম্মদ আলী লিটন, প্রবাসী আল আমিন, আরিফুল ইসলাম রিহাদ প্রমুখ।
Leave a Reply