1. admin@alokitodesh.com : admin :
সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ইয়াবা সেবনকালে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) গভীর রাতে সাদুল্লাপুর ও পলাশবাড়ী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলার ১১ নম্বর খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রাম থেকে মো. হযরত আলীকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

এরপর রাত দেড়টার দিকে একই ইউনিয়নের জানিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার বসতবাড়ির আঙিনায় থাকা আরও তিনজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মান্নানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচা থেকে দুটি নীল জিপার প্যাকেটে রাখা ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা নং-২৪, তারিখ ৩১ মে ২০২৬, রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.