1. admin@alokitodesh.com : admin :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ১০টি ইলেক্ট্রিক বাইক নিয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘জোবাইক’।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় চাকসু ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে চালু হওয়া এই সাইকেল সেবা আগামী ৪০দিন পরীক্ষামূলকভাবে চলবে। পরে ক্যাম্পাসে ১০০টি বাইসাইকেল আনবে জোবাইক কর্তৃপক্ষ।

প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় চলবে জোবাইক। আপাতত ক্যাম্পাসের জিরো পয়েন্ট, জীববিজ্ঞান অনুষদ, ২ নম্বর গেট ও চাকসুর সামনে পার্কিং পয়েন্ট থাকবে। ই-বাইকে মিনিট প্রতি দেড় টাকা এবং প্যাডেল বাইকে মিনিট প্রতি ৮০ পয়সাসহ প্রতিবার আনলক করতে খরচ হবে প্রায় দেড় টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা, জোবাইকের ডিরেক্টর শরীফ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনিসহ চাকসুর প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “জোবাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি দারুণ সংযোজন। আমাদের শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে এবং তারা এসব সাইকেল সঠিকভাবে ব্যবহার করবে। জোবাইক আগেও ক্যাম্পাসে এসেছিল। তবে এবার যেন পূর্বের তিক্ত অভিজ্ঞতা নিয়ে জোবাইক ফেরত যেতে না হয়।”

জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, “২০২৩ সালে শিক্ষার্থীরা জোবাইক আনার জন্য পিটিশন করে। এরপর থেকে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। অবশেষে আজকে আমরা জোবাইক নিয়ে ক্যাম্পাসে এসেছি। আগে শুধু প্যাডেল সাইকেল থাকলেও এবার আমরা ইলেক্ট্রিক বাইক সংযোজন করেছি।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের চাহিদা থাকলে আগামী ৪০দিন পর ১০০টি প্যাডেল বাইকেলের সঙ্গে ৫০টি ই-বাইকও সংযোজন করা হবে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০টি পার্কিং পয়েন্ট থাকবে। এসব পয়েন্টেই সাইকেল রাখতে হবে শিক্ষার্থীদের। এছাড়া শিক্ষার্থীদের জন্য চমৎকার জো-ক্যাফে তৈরি করা হবে।”

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, “ক্যাম্পাসে ২০১৯ সালের দিকে প্রথমবারের মতো জোবাইক সেবা চালু হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর ধরে সেবাটি বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ক্যাম্পাসে আজ আবার জোবাইকের যাত্রা হলো।”

জোবাইক হচ্ছে স্মার্টফোন ভিত্তিক নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক ধরনের বাইসাইকেল সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীকে তার স্মার্টফোনে নির্দিষ্ট আ্যপসটি ডাউনলোড করতে হয় এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে হয়। এরপরে ব্যবহারকারী কিউআর কোড স্ক্যান করে বাইকগুলি আনলক করে চালাতে পারে। এর জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা পরিশোধ করতে হয় গ্রাহককে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.