1. admin@alokitodesh.com : admin :
রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ - alokitodesh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সকাল-সন্ধ্যা যে আমলে দিন বরকতময় ও জীবন থাকবে নিরাপদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ফিরলো জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু জবি আইইআরে শিক্ষক সংকট: সেশনজটে ৩০০ শিক্ষার্থী মনোহরদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি: সভাপতি মোস্তফা, সম্পাদক ইসমাইল ‘পশুত্ব নয়, মানবিকতাই হোক পুলিশিংয়ের মূল শক্তি’ নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ কারিতাসের জকসুর উদ্যোগে এআই ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট চালু রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০ বাঞ্ছারামপুরে ডিইএব এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন অবৈধভাবে সরকারি ইজারাকৃত জলমহল দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

রংপুরে চলন্ত মিনিবাসের চাকা ব্লাস্ট, নিহত এক, আহত অন্তত ৩০

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো।

রংপুরের মিঠাপুকুরে চলন্ত মিনিবাসের সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উঠে সিগন্যাল পিলারের সঙ্গে ধাক্কা দিলে এক নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১০ জুন) রাত প্রায় ১১টার দিকে রংপুর-ঢাকা ছয় লেন মহাসড়কের পায়রাবন্দ এলাকার তারাগঞ্জ বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রংপুর থেকে পীরগঞ্জগামী একটি লোকাল মিনিবাস (নিবন্ধন নম্বর: মৌলভীবাজার-১১-০০৩২) মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটির ডান পাশের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মিনিবাসটি মহাসড়কের আইল্যান্ডে উঠে সিগন্যাল পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় বাসে থাকা এক বৃদ্ধা নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.