জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ফেসবুক পেজ ভেরিফাইড করা হয়েছে। জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান এর আবেদনের প্রেক্ষীতে বিশ্ববিদ্যালয়ের পেজটি ভেরিফাইড করার সিধান্ত নেওয়া হয়। বুধবার (২০ মে) বিশ্বিবদ্যালয়ের সিধান্ত অনুসারে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এর আদেশক্রমে একমাত্র পেজটি ভেরিফাইড করা হয়।
জানা যায়, ১৩ই জানুয়ারি জকসুর প্রথম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র পেজটি ভেরিফাইড করার জন্য আবেদন করা হয়। ভেরিফাইড করার পাশাপাশি সমৃদ্ধ ও প্রফেশনাল করার কথা বলা হয়।
শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফাইড হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তথ্য আরও নির্ভরযোগ্যভাবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। একইসঙ্গে ভুয়া পেজ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঝুঁকিও কমবে।
এ বিষয়ে আইটি ও একাডেমিক প্রস্তাবনায় বলা হয়, জকসু নির্বাহী সদস্য মেহেদী হাসানের প্রস্তাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরও প্রফেশনাল করা এবং অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফাইড করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে IT দপ্তরের সাথে সমন্বয়ে পূর্বক জকসুর জন্য ওয়েবসাইট, ইমেইল, টেলিফোন ও প্যাড এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রাতিষ্ঠানিক ইমেইল এর বিষয়ে IT দপ্তরের সাথে সমন্বয়পূর্বক পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মারুফ বলেন, “ডিজিটাল যুগে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও ভাবমূর্তি তুলে ধরতে ভেরিফায়েড প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য ও কার্যক্রম আরও কার্যকরভাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।”
এ সম্পর্কে জকসু জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, “প্রথম মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেইজ ভেরিফাইড করা, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরো আধুনিকায়ন ও সমৃদ্ধ করার কথা বলেছিলাম। বর্তমান উপাচার্য স্যার দায়িত্ব গ্রহণের পর আরেকটি মিটিং অনুষ্ঠিত হয়, সেখানেই এই ব্যাপারে কথা বলেছিলাম। গত পরশু বিশ্ববিদ্যালয়ের পেইজ ভেরিফাইড করা হয়।”
এমবি
Leave a Reply