1. admin@alokitodesh.com : admin :
করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০০ জন দেখেছেন

 

নরসিংদী প্রতিনিধি: পলাশ

উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ ও এসএমসির কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে সর্ব সম্মতিক্রমে পিটিএ কমিটির সভাপতি হিসেবে সোহেল রানাকে নির্বাচিত করা হয় এবং সহ-সভাপতি করা হয় আজিজুল হককে।

কমিটির সদস্য সচিব করা হয়েছে করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেনকে ও শিক্ষক প্রতিনিধি হিসেবে হাজেরা বেগম কে সদস্য করা হয়।

অভিভাবক সদস্যরা হলেন (পুরষ), হাছান মিয়া, তাহের ও সুমন মিয়া এবং মহিলা সদস্যরা হলেন, হাসিনা বেগম, শাহানাজ পারভীন ও সুমা আক্তার।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ বা এসএমসি’র কমিটির অভিভাবক সদস্যরা হলেন (পুরুষ), সোহেল রানা ও ইউনুস মিয়া, মহিলা সদস্য হলেন, মাহমুদা জাহান ও শাহানাজ পারভীন। বিদ্যুৎসাহী সদস্য হলেন, মাসুদ হোসেন ও মাহফুজা আক্তার।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ও অবকাঠামোগত উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.