1. admin@alokitodesh.com : admin :
শ্রমিকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চাকসু এজিএস - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শ্রমিকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চাকসু এজিএস

  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

চবি প্রতিনিধ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ক্যাম্পাসের রিকশা-অটোচালক ও নিরাপত্তা প্রহরীদের মাঝে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। একই সঙ্গে তাদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন, কলা ঝুপড়ি ও লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালন করা হয়। ক্যাম্পাসে চলাচলরত রিকশা চালক ও নিরাপত্তা প্রহরীদের সঙ্গে শিক্ষার্থীদের ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘প্রায় আমাদের শিক্ষার্থীদের সঙ্গে চালকদের ভাড়া বা নানা কারণে ঝামেলা হতে দেখা যায়। আজ মহান শ্রমিক দিবস–শ্রমিকদের অধিকার সংরক্ষণের দিন। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা মিলে শ্রমজীবী মানুষদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

শাখা ছাত্রদলের সহসভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অংশীজন আছেন, তাদের প্রধান কেন্দ্র যদি থাকে শিক্ষার্থীরা, তবে এর চারপাশেই রয়েছেন শ্রমিকরা। যারা বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে আমাদের সহযোগিতা করেন। আজ মে দিবস উপলক্ষে আমরা এই শ্রমিক ভাইদের ফুলের শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি।’

শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইমন ফারহান বলেন, ‘শ্রমিক দিবসে ক্যাম্পাসের রিকশা চালক-প্রহরীদের ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছি। তা হলো– আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কোনো ধরনের দ্বন্দ্ব চাই না।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজালাল হল সংসদের সমাজসেবা, পরিবেশ মানবাধিকার সম্পাদক মাহমুদুর রহমান তামিম, এ এফ রহমান হলের স্বাস্থ্য সম্পাদক তানজিম আহমেদ রাতুল, আলাওল হলের ক্রীড়া সম্পাদক বনি আল আমিন সরকার, রিডিং রুম, ডাইনিং ও পাঠাগার সম্পাদক শিহাবুর রহমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.