1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায় প্রধান শিক্ষক ছগির আহমেদকে - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায় প্রধান শিক্ষক ছগির আহমেদকে

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬২ জন দেখেছেন

আবুল হোসেন রাজু, কুয়াকাটা, পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটা ৭৮ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছগির আহমেদ শাহাবুদ্দিনকে অবসরজনিত ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের প্রিয় শিক্ষক কে ঘোড়ার গাড়িতে করে সম্মানের সাথে জানিয়েছেন। যা উপস্থিত সবার মাঝে ভিন্ন মাত্রা যোগ করে। এসময় এক হ্নদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে। প্রিয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগে আপ্লূত শিক্ষক শাহাবুদ্দিন।
বুধবার (৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী আক্কাস হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। এছাড়াও নারী সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাহিমা আক্তার রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।পরে তাকে ঘোড়ার গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌছিয়ে দেন।
এ সময় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সুন্দর জীবনের জন্য সকলেই শুভকামনা জানান।
ব্যতিক্রমী এ বিদায় আয়োজনটি এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.