1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
এইচআরএসএসের জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডে ১২০০ শিক্ষার্থী - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

এইচআরএসএসের জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডে ১২০০ শিক্ষার্থী

  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

চবি প্রতিনিধি

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থীকে নিয়ে ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS)। শুক্রবার (১ মে) সকাল ১০টায় একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরে।

আয়োজকরা জানান, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং অধিকার রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার মো. শরীফুল ইসলাম।

এ বিষয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে মানবাধিকার বিষয়ে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা সময়ের দাবি। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জনে নয়, মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।”

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, “মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.