1. admin@alokitodesh.com : admin :
জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার আহ্বান - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার আহ্বান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এটিএম আবু সাঈদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয়ের বিকল্প নেই। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সন্তোষজনক। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করারও আহ্বান জানান তিনি। এ সময় আরো বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.