1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। একদিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

মঙ্গলবার (২৬ মে) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরেছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্রের হামলার ঘোষণার পর সেই ইতিবাচক প্রবণতা কমে যায়।

এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪ শতাংশ বেড়ে ৯৮.৫০ ডলারে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম শুক্রবারের তুলনায় ৪.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.০৪ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলছে। যদিও এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে উঠেছিল, বর্তমানে তা কিছুটা কমে এসেছে।

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) বোর্ড সদস্য ইসাবেল শ্নাবেল জানিয়েছেন, ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা সফল হলেও আগামী জুনে সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে। তার মতে, দীর্ঘস্থায়ী সংঘাত ও উচ্চ জ্বালানি মূল্য ইউরোপীয় অর্থনীতিতে চাপ তৈরি করছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী মাসে ইসিবির সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ, যা ইউরোপীয় বন্ড বাজারেও প্রভাব ফেলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.