1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
দুর্গাপুরে জমি দখলে নিতে সশস্ত্র হামলার অভিযোগ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

দুর্গাপুরে জমি দখলে নিতে সশস্ত্র হামলার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় বাড়িঘর ভাঙ্গচুর, লুটপাট, অগ্নিসংযোগের চেষ্টা ও আমগাছ কর্তন করেন প্রতিপক্ষরা।্ভেএ বিষয়ে ক্তভোগী দুর্গাপুর থানায় একটি লিখিত এজহার দায়ের করেছেন। ২৬ মে (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে উপজেলা জয়নগর ইউপির বাজুখলসী গ্রামে এই ঘটনা ঘটে।

এজহার সুত্রে জানা যায়, আজ সকালে পূর্ব শত্রুতার জেরে সু-পরিকল্পিত ভাবে একত্রিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোঃ গোলাম রসুল ওরফে বাচ্চু (৪৫) মোঃ বজলু (৪০) মোঃ রবি (২৬) মোঃ আলমগীর (২৫) মোঃ তজিবর (২৮) পিতা- মোঃ মজিবর রহমান সহ অজ্ঞাতনামা ৭/৮ জন আমার নিজ বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও করে এবং আম গাছ কর্তন করে ও অগ্নি সংযোগের চেষ্ট চালায়।

হামলার সময় ১নং আসামী গোলাম রসুল ওরফে বাচ্চু হুকুম দিয়ে বলে ‘শালাদের-কে জীবনের তরে শেষ করিয়া দে’। এ সময় ৩নং আসামী রবি তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দ্বারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করলে আমি প্রাণ বাঁচাতে পলায়ন করে আমার বড় ভাই মৃত ফারুক আহমেদ এর বাড়িতে আশ্রয় গ্রহণ করি। তখন ২ ও ৪নং আসামী আমার বাড়িতে থাকা ভরি স্বর্ণের গহনা, নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা লুটপাট ও ভাংচুর করে উক্ত স্থান ত্যাগ করে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, আমি জমির প্রকৃত মালিক রফিকুল ইসলামের নিকট থেকে জমিটি ক্রয় করেছি এলাকার চিন্থিত সন্ত্রাসীরা একটি ভূয়া দলিল প্রস্তুত করে জমি দখলের উদ্দেশ্যে দফায় দফায় হামলা করছে। তারা আমার প্রাণে মেরে ফেরার হুমকি দিচ্ছেন। আমি প্রাণসংশয়ে রয়েছি।

রফিকুল ইসলাম জানান, প্রতিবেশী জাহাঙ্গীরের কাছে জমি বিক্রি করেছি। কিন্তু অভিযুক্তরা দখলে করতে বারবার হামলা চালাচ্ছে এমনকি আমাকেও জমিতে জেতে দিচ্ছে না। আমি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছি।

অভিযুক্ত বজলুর স্ত্রী ফরিদা বেগম জানান, জমিটা আমার শ্বশুরের ক্রয় করা। দীর্ঘদিন ধরে আমাদের দখলে ছিল আমরা আবার দখল করে ধঞ্চে বুনেছি। প্রতিপক্ষরা কোর্টে কেস করেছে ডিগ্রী পেলে জমি ছেড়ে দিবো তার আগে কেন দিবো? আমরা কোনো হামলা করিনি।

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)পঞ্চনন্দ সরকার জানান, এ সংক্রান্ত কোনো সংবাদ আসে নাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.