1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
সাদিক-আসিফ প্রতিদ্বন্দ্বী হলে, সুবিধা পাবে বিএনপি : রিফাত রশিদ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সাদিক-আসিফ প্রতিদ্বন্দ্বী হলে, সুবিধা পাবে বিএনপি : রিফাত রশিদ

  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন

আসন্ন  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাদিক কায়েম মুখোমুখি হলে বিএনপি প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবে- এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সভাপতি রিফাত রশিদ।

শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ১১ দলীয় জোটের দুই সম্ভাব্য প্রার্থী আলাদা আলাদাভাবে নির্বাচনে অংশ নিলে তরুণ ভোটব্যাংক বিভক্ত হবে। এতে বিএনপি প্রার্থী তুলনামূলকভাবে এগিয়ে থাকবে, বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে তারা মাঠে বাড়তি সুবিধা পাবে।

রিফাত রশিদ আরও বলেন, সাদিক কায়েম বর্তমানে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকায় দলীয় নিয়ম অনুযায়ী জামায়াতের প্রার্থী হতে হলে তাকে পদত্যাগ বা সাংগঠনিকভাবে ছুটি নিতে হতে পারে। এতে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, বিশেষ করে ছাত্রশিবিরের নেতৃত্বে ওঠার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে আরও বলা হয়, যদি নির্বাচনে প্রত্যাশিত ফল না আসে, তাহলে সাদিক কায়েমের রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে আসিফ মাহমুদ দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় নির্বাচনে হারলেও তার রাজনৈতিক অবস্থান ধরে রাখার সুযোগ থাকবে।

জোট রাজনীতির প্রসঙ্গে রিফাত রশিদ সতর্ক করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটে বিভক্তি তৈরি হলে তা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় জোটের নেতাদের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর পরামর্শ দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.