1. admin@alokitodesh.com : admin :
নড়াইল জেলা ছাত্রদলের কমিটিকে বৈষম্যবিরোধীর শুভেচ্ছা - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নড়াইল জেলা ছাত্রদলের কমিটিকে বৈষম্যবিরোধীর শুভেচ্ছা

  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

নড়াইল প্রতিনিধি 

নড়াইল জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৩) জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা গণমাধ্যমে পাঠান।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করে জেলা ছাত্রদলের নতুন কমিটি করা হয়। মঙ্গলবার (১২ মে) রাতে এ সংগঠনটির প্যাডে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স.ম রকিবুজ্জামান পাপ্পু।

এ কমিটিকে জানানো অভিনন্দন বার্তায় বলা হয়,
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি, কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। যার আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শাথীল, যুগ্ম আহ্বায়ক স.ম রকিবুজ্জামান পাপ্পু এবং সদস্য সচিব হিসেবে মামুন গাজী অনুমোদন পেয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানে আপনাদের অবদান এবং ভূমিকা স্মরণ ও স্বীকারপূর্বক আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। গণ-অভুত্থান পরবর্তী বাংলাদেশে আপনারা নড়াইলের ছাত্ররাজনীতিকে সুস্থ্য ও প্রাণবন্ত রেখে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং জুলাইয়ের সকল শক্তির সাথে সৌহার্দ্য ও বন্ধুত্ব আরো সুদৃঢ় করবেন সেই প্রত্যাশা সহ আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও সদস্য সচিব আমিরুল ইসলাম রানা এই শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.