1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
ইবির লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায়ী প্রোগ্রাম অনুষ্ঠিত - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ইবির লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায়ী প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

 

হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায়ী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ মে ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের দ্বিতীয় তলার ২০৪নং কক্ষে বিভাগটি এ আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভাগটির সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগটির সিনিয়র অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অধ্যাপক ড. লুৎফর রহমানসহ বিভাগটির কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্য সেশনের শিক্ষার্থীরা। প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. ফকরুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, জীবন সম্পূর্ণই নিজের উপর। এটাকে সহজ করলে সহজ হয়, কঠিন করলে কঠিন হয়। তোমরা সর্বদা নিজের উপর কনফিডেন্স রাখবে। আশা নিয়ে সামনে এগিয়ে যাবে। তাহলেই তোমরা সফল হবে। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিবে। ইনশাআল্লাহ, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে।

এসময় বিভাগের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা আমার বিভাগের শিক্ষার্থী হওয়ার কারণে তোমাদের প্রতি একটু বেশি দরদ থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবে, আমি পুরো বিশ্ববিদ্যালয়ের ভিসি। অন্য ডিপার্টমেন্টের কেউ কোনো অপরাধ করলে যে শাস্তি হবে, আমার বিভাগের কোনো ছাত্র সেই অপরাধ করলে তার
দ্বিগুণ শাস্তি হবে। আমি চাই, আমার বিভাগের প্রত্যেকটা স্টুডেন্ট অন্য যেকোনো ডিসিপ্লিনের চেয়ে অনেক ডিসিপ্লিনড এবং ওয়েল বিহেভড থাকুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.