এম ওসমান গনি,হাটহাজারী :
হাটহাজারী উপজেলার কাটিরহাট স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে রাতের আঁধারে রাস্তা নির্মাণের অপচেস্টা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা এ অপচেস্টা করছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। শুক্রবার পোনে বারটার দিকে সরেজমিন দেখা গেছে, ধলই ইউনিয়নস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে অবস্থিত কাটিরহাট স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পার্শ্বে সীমানা প্রাচীরের ভেতরে রাস্তা নির্মাণের লক্ষে বালু বিছানো।
শেষ প্রান্তে এবং মহাসড়ক ঘেঁষেও রয়েছে কয়েকটি বালুর স্তুপ। কে বা কারা করছে জানতে চেস্টা করলেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংবাদ পেয়ে ছুটে আসা এলাকার একাধিক সচেতন ব্যাক্তি ও ওই কেন্দ্রের জানে আলম নামে এক স্বাস্থ্য সহকারী ঘটনাস্থলে ছুটে আসেন। জানে আলম বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে জবরদখলের সংবাদ পেয়ে সাথে সাথে উর্ধ্বতনকে অবহিত করেন। এলাকার একাধিক ব্যাক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানান, এটা তো রীতিমত মগের মুল্লুক। রাতের আঁধারে সরকারি জায়গা দখল। দ্রুত এদের প্রতিহত না করলে এভাবে জায়গা দখলের ঘটনা বেড়ে যাবে। ধলই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ঘটনা শুনেছি। তবে কারা করছেন এখনো জানা যায়নি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনে উর্ধ্বতনকে অবগত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ উপজেলা নির্বাহী অফিসার এমনকি মাননীয় প্রতিমন্ত্রীকে অবহিত করেছি। উনারা উপযুক্ত বিচারের আশ্বস্ত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, রাতেই এসিল্যান্ড পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
Leave a Reply