1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
দেশে উপজেলার সংখ্যা দাঁড়াল ৫০০ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

দেশে উপজেলার সংখ্যা দাঁড়াল ৫০০

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন
এডি ডেস্ক

দেশে নতুন করে আরো পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশে উপজেলার ৫০০-তে দাঁড়াল। জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে।

নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

এ ছাড়া বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব এলাকার ভৌগোলিক বাস্তবতা ও জনসংখ্যা বিবেচনায় প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিকার সভার অনুমোদনের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোতে অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের কাজ শুরু হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.