1. admin@alokitodesh.com : admin :
ঈদের দিন ঢাকায় দুই দফা বৃষ্টির আভাস - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ঈদের দিন ঢাকায় দুই দফা বৃষ্টির আভাস

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭ জন দেখেছেন

পবিত্র ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকায় ভারী বৃষ্টির শঙ্কা কম থাকলেও ভোর থেকে সকাল এবং শেষ বিকেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদেরা জানান, আবহাওয়া পূর্বাভাস তৈরিতে তাঁরা একটি বিশেষ গাণিতিক মডেল অনুসরণ করে থাকেন। এই মডেলের মাধ্যমে তিন দিন আগে পর্যন্ত প্রায় নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব হয়।

এই গাণিতিক মডেল পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঈদের দিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাব্য সময় ও পরিমাণের একটি ধারণা দিয়েছেন। তিনি জানান, ঈদের দিন রাজধানী ঢাকাসহ এই বিভাগের বিভিন্ন স্থানে প্রধানত দুটি সময়ে বৃষ্টি হতে পারে—একটি ভোরবেলা এবং অন্যটি শেষ বিকেলে।

আবুল কালাম মল্লিক বলেন, ‘গাণিতিক মডেল অনুযায়ী ঈদের দিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রথম দফার এই বৃষ্টি ভোরবেলার মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সকাল ১০টা বা ১১টার পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম।’

তিনি আরও জানান, ঈদের দিন শেষ বিকেল বা সন্ধ্যার দিকেও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার পরিমাণ তুলনামূলক কম হতে পারে। সব মিলিয়ে ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং সেটিও ঢাকা বিভাগের দু-একটি জায়গায়, সব জায়গায় নয়। ফলে ঢাকায় ভারী বৃষ্টির কোনো শঙ্কা নেই।

উল্লেখ্য, প্রতিবছর ঈদে ঢাকার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। আবহাওয়ার এই পূর্বাভাসের ফলে সকালে ঈদগাহে নামাজে অংশ নেওয়া মুসল্লিদের কিছুটা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.