1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫০ জন দেখেছেন

আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে প্রকৃত কৃষকের নিকট থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ করা শুরু হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা, আখাউড়া এলএসডি মোহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার তামান্না ইসলাম, সহকারী উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, এবছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৪৪০ টাকা মন হিসেবে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ মে: টন ধান সরকারি মূল্যে গুদামে সরবরাহ করতে পারবেন। প্রথম দিন দেবগ্রামের কৃষক খোকন মিয়ার কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে। ৩ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত ধান উৎপাদনকারী ৮৯০ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, আমরা আশা করি নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রার পরে কেউ আসলে আর ধান নেওয়ার সুযোগ থাকবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.