1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
যে দোয়া পড়ে হযরত মুসা আঃ এর বিয়ে , আবাসন ও কর্মসংস্থান হয়েছিলো - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

যে দোয়া পড়ে হযরত মুসা আঃ এর বিয়ে , আবাসন ও কর্মসংস্থান হয়েছিলো

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

বিয়ে হলো আল্লাহ তাআলার একটি বিধান। কিন্তু সমাজের কিছু নিয়ম কানুনের চাপে পড়ে অনেক যুবক-যুবতি সঠিক সময়ে বিয়ে করতে পারেন না। ফলে তারা মনঃকষ্টে ভোগেন।

দ্রুত বিয়ে হওয়া কিংবা বিয়ের আনুষঙ্গিক কাজ সহজ হওয়া নিয়ে ওলামায়ে কেরাম কিছু আমলের কথা বলেছেন। এর মধ্যে বিশেষ দুটি কোরআনি আমল এখানে তুলে ধরা হলো।  যে দোয়ায় উত্তম জীবনসঙ্গী লাভ হয় পবিত্র কোরআনে নবী মুসা (আ.)-এর একটি দোয়ার উল্লেখ রয়েছে। যেটি আপনিও আমল করতে পারেন।

দোয়াটি পড়ার পর আল্লাহ তাআলা মুসা (আ.)-এর বিয়ে ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। সেইসঙ্গে উত্তম জীবনসঙ্গিনীরও ব্যবস্থা করেছেন। দোয়াটি হলো- ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ ‘রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর।’ অর্থ: ‘হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী।’ (সুরা আল-কাসাস: ২৪)

পবিত্র কোরআনে আরেকটি দোয়ার উল্লেখ রয়েছে। যাকে বলা হয়ে থাকে চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া। এই দোয়াটি পাঠ করা আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ। তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্যও আল্লাহর কাছে দোয়া করে থাকেন।

সেই দোয়াটি হলো— ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ ‘রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া জুররিইয়া-তিনা, কুররাতা আ‘ইউনিওঁ, ওয়াজ‘আলনা-লিলমুত্তাকিনা ইমা-মা।’

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো।’ (সুরা ফুরকান: ৭৪)

। আল্লাহ তাআলা মুসলিম যুবক-যুবতীদের উল্লেখিত দোয়াগুলো পাঠ করার তাওফিক দান করুন এবং তাদের মনের আশা আল্লাহ পূরণ করুন। আমিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.