1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
অন্যের জমিতে জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

অন্যের জমিতে জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

এডি ডেস্ক

রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্ত নির্মাণের অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউপি চেয়ারম্যান ও বহিস্কৃত বিএনপি নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইউপি সদস্য আহম্মদ আলী গাজী।

সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে কালিগঞ্জ উপজেলার মৃত আমিন উদ্দীন গাজীর পুত্র ইউপি সদস্য আহম্মদ আলী বলেন, নলতায় আমার ক্রয়কৃত ০৪ শতক জমিতে দুইতলা ভবন বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছি। উক্ত মার্কেটে ৫টি দোকান ঘর আছে যা ভাড়া দেওয়া। মার্কেটের পূর্ব পার্শ্ব দিয়ে ৪ হাত রাস্তা আছে। রাস্তার পশ্চিম পাশ দিয়ে আমার মার্কেটের অবস্থান।

মার্কেটের পশ্চিম পার্শ্বে দোকানের সামনে ৩ ফুট বারান্দা রয়েছে। উক্ত ৩ফুট বারান্দা দখল করে নলতা ইউপি চেয়ারম্যান এর যোগসাজসে সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। বিষয়টি আমি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার বরবার ২৭/০৪/২০২৬ তারিখে প্রতিকার চেয়ে একটি আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের জন্য একটি পত্র উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বরাবর আদেশ দেন।

সার্ভেয়ার আমাকে একটি নোটিশ করে ঘটনাস্থলে আসেন এবং সরেজমিনে তদন্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে আমার সম্মুখে তার অফিসে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে বলেন রাস্তার কাজ বন্ধ রাখতে। কিন্তু ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে গত ০৪/০৫/২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০ টার দিকে আমার মার্কেটের বারান্দার ৩ফুট জায়গা চেয়ারম্যান সাহেব দখল করে সরকারি অনুদানে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। আমিসহ আমার পুত্র আমজাদ হোসেন ও আকরম হোসেন এর প্রতিবাদ করলে চেয়ারম্যান নিজেই আমার পুত্র আকরম এর উপর অতর্কিত আক্রমণ করে। ওই সময়ে চেয়ারম্যানের আপন ভাই হাফিজুল ইসলাম, ইপি দফাদার বাবু, মফিজুল সহ আরও ৮/১০ জন লোক আমার ও আমার দুই পুত্রের উপর হামলা করে শারীরিক জখম করে।

এছাড়া চেয়ারম্যান ও তার লোকজন মিলে আমার ভাড়াটিয়া মিলনের দোকানের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে সার্টার বন্ধ করে বেদম মারপিট করে। আমার ছোট পুত্র আকরম বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তার বাম কানে ৮টি সেলাই দিতে হয়েছে। তার অবস্থা গুরুতর। হামলাকারীরা আমার ও আমার বড় পুত্রকেও বেধড়ক মারপিট করে। এঘটনায় আমি কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাইনি। সংবাদ সম্মেলন থেকে তিনি এসময় বিএনপি থেকে বহিস্কৃত নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.