1. admin@alokitodesh.com : admin :
অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ - alokitodesh
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

এডি ডেস্ক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই স্কলারশিপের নাম ক্ল্যারেন্ডন স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে।

এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন ফান্ড এই স্কলারশিপ দিয়ে থাকে বলে প্রোগ্রামটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম বলা হয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পান। প্রতিভাবান শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রতিবছর প্রায় ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়।

এ বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.