1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ জন দেখেছেন

নওগাঁ :

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ।।সারাদেশের ন্যায় নওগাঁয় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জেলা সিভিল সার্জন চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে। নওগাঁ জেলায় মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে জেলায় ২ হাজার ৪৬০টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন জানান, অসুস্থ শিশুদের আপাতত টিকা দেওয়া হবে না। তবে হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সকল অভিভাবককে স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.