1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
বিজয়নগরে বিজিবির বড় সাফল্য: কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বিজয়নগরে বিজিবির বড় সাফল্য: কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ জন দেখেছেন

এডি ডেস্ক: 

সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বড় ধরনের একটি চালান ধরা পড়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী, একটি কাভার্ড ভ্যান এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গত ১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায়। এসময় একটি কাভার্ড ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮ হাজার ৬২২ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত কসমেটিকস ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। এই মালামালগুলো বর্তমানে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, ২ এপ্রিল ২০২৬ তারিখ মধ্যরাতে বিষ্ণপুর বিওপির টহল দল বিজয়নগরের পূর্ব-কালাছড়া এলাকায় অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার থেকে ৩০০ গজ ভেতরে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী তারা সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বদ্ধপরিকর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার থাকবে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.