1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আসামি গ্রেপ্তার - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আসামি গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৬ জন দেখেছেন

রিজভী আহম্মেদ:

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এগারো বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন কৌশলে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে আসামি ফারুক হোসেন। এমন ঘটনার বিষয়ে শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি শিশুটিকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এই অবস্থায় শিশুটি আসামির হাতে কামড় দিয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান পরিচালনা করে এবং শুক্রবার রাতে আসামি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা অথবা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোর হাতে দমন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.