1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ইবি কর্মকর্তা সমিতির নেতৃত্বে বাবুল-তোজাম পরিষদ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ইবি কর্মকর্তা সমিতির নেতৃত্বে বাবুল-তোজাম পরিষদ

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন

হাম্মাদ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয়ী হয়েছে বাবুল-তোজাম পরিষদ। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

জানা যায়, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে রাত সাড়ে দশটার সময় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা দেয়। এ নির্বাচনে
মোট ১৫টি পদের বিপরীতে লড়েছেন ৩০জন প্রার্থী। এবং ১৫টি পদের ১৪টিতে বিজয়ী হয়েছেন বাবুল তোজাম পরিষদ। এবং একটিতে জয় পেয়েছে রিপু-লতিফ পরিষদ।

অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, সভাপতি পদে আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হক তোজাম, সহ-সভাপতি পদে ইয়ারুল ইসলাম ও ড. মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আরিফ হোসেন, সাংস্কৃতিক-সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুলতানা পারভীন, এবং সদস্য পদে শহিদুল ইসলাম, আবু জাফর, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান ও আমিরুল ইসলাম ইসলাম নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, রিপু লতিফ পরিষদ থেকে একমাত্র সদস্য হিসেবে জয়ী হয়েছেন জাকির হোসেন।

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, এই জয় সাধারণ কর্মকর্তাদের জয়। আমরা যে ইশতেহার দিয়েছি, তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করবো।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল বলেন, “দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। সাধারণ কর্মকর্তাদের এই স্বতঃস্ফূর্ত রায় প্রমাণ করে তারা পরিবর্তন এবং অধিকার নিশ্চিত করতে উন্মুখ ছিলেন। আমাদের প্রথম কাজ হবে কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নিশ্চিত করা। আমরা দলমত নির্বিশেষে কর্মকর্তা সমিতিকে সবার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.