1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
শিক্ষামন্ত্রীর সাথে ইবি ছাত্রদলের স্বাক্ষাৎ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

শিক্ষামন্ত্রীর সাথে ইবি ছাত্রদলের স্বাক্ষাৎ

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

হাম্মাদ, ইবি প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৩ এপ্রিল) রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ স্বাক্ষাৎ করে তারা।

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ, সাব্বিরসহ প্রায় দুশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পরে সেখানে সেমিনার শেষে ঢাকায় ফেরার পথে ইবির প্রধান ফটকে গাড়ি থামান তিনি। পরে সেখানে তার সাথে স্বাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একইসাথে স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে শাখা ছাত্রদল।

এ ব্যাপারে সংগঠনটির সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এবারের মন্ত্রীসভা বাংলাদেশের ইতিহাসের সেরা মন্ত্রীসভা। এ মন্ত্রীসভার অন্যতম সেরা ও যোগ্য মন্ত্রী হলেন এহসানুল হক মিলন স্যার। ইবি ছাত্রদলকে স্বাক্ষাৎ এর সুযোগ দেওয়াই আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০০১-০৬ সালে তিনি যেভাবে একটি নকলমুক্ত শিক্ষাব্যবস্থা উপহার দিয়েছিলেন, একইভাবে এবারও তিনি একটি আধুনিক ও নকলমুক্ত শিক্ষাব্যবস্থা উপহার দিবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.