1. admin@alokitodesh.com : admin :
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - alokitodesh
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ জন দেখেছেন

এডি ডেস্ক

কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের এক আদালত এ পরোয়ানা জারি করে। এর আগে ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমির হামজাকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং এজাতীয় বক্তব্যে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

নোটিসে আরও বলা হয়, নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি দিয়েছেন, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়, যা একই সঙ্গে সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভাবমূর্তি ক্ষুন্ন করে।

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.