আখাউড়ার প্রতিবেদন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাথে সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে প্রস্তাবিত নতুন একটি ইউনিয়ন একীভূত করার চেষ্টার প্রতিবাদে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর বারোটায় আখাউড়া উপজেলার পৌর শহরের সড়কবাজার মোটর স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আখাউড়া উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটির আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মো, নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য অন্ধকার বিল্লাল হোসেন, উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটার বোরহানউদ্দিন খান, পৌরসভা জামায়াতের আমির মোঃ মুরশিদুল আলম, আখারা পৌরসভার সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা আখাউড়ার জনগণ পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শান্তিতে বসবাস করছি। সদর উপজেলার কয়েকটি গ্রাম নিয়ে একটি নতুন ইউনিয়ন আখাউড়া উপজেলার সাথে একীভূত করার মাধ্যমে একটি চক্র আখাউড়ার শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। এ সময় তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের সংসদ সদস্য ও আখাউড়া সংসদ সদস্যকে না জানিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের অনুরোধ করছি।
Leave a Reply