1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
পঞ্চগড়ে বিএনপি পন্থী আইনজীবিদের ভূমিধস জয় - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

পঞ্চগড়ে বিএনপি পন্থী আইনজীবিদের ভূমিধস জয়

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৮৪ জন দেখেছেন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবিদের ভূমিধস বিজয় হয়েছে। ১১ টি পদের মধ্যে নয়টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট এবং আরেক প্রতিদ্বন্দ্বী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি এডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন ৪২ ভোট।
লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট।
এছাড়াও সহ সাধারণ সম্পাদক পদে আওয়ামী পন্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট সোলায়মান হক ৭৯ ভোট পেয়েছেন।
অপরদিকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন জনী, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, জেলা আইনজীবি সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ২য় তলায় বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এডভোকেট খলিলুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট মোছা.আনোয়ারা বেগম, এডভোকেট আনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.