1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ঐন্দ্রিলার জন্মদিনে অভিনেতার পোস্ট ঘিরে হইচই - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ঐন্দ্রিলার জন্মদিনে অভিনেতার পোস্ট ঘিরে হইচই

  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন
অষ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । ছবি : সংগৃহীত

এডি ডেস্ক: টালিউডের অন্যতম প্রিয় ও দীর্ঘস্থায়ী জুটি অষ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের সম্পর্ক এক যুগেরও বেশি সময় পার করেছে। বিশেষ করে ‘মির্জা’ সিনেমার বড় সাফল্যের পর তাদের বিয়ের খবর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। ২০২৪ সালে বিয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা না হওয়ায় অনুরাগীরা কিছুটা হতাশ হয়েছিলেন। তবে ঐন্দ্রিলার এবারের জন্মদিন সেই জল্পনাকে আবারও উসকে দিয়েছে।

গত মঙ্গলবার ঐন্দ্রিলার ৩৪তম জন্মদিনে অষ্কুশ তার ইনস্টাগ্রামে একটি আবেগঘন ও মজার পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, তাদের একসাথে পথচলার ১৫ বছর পূর্ণ হলো এবং সামনে আরও দীর্ঘ পথ বাকি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পোস্টের শেষ অংশটি। সেখানে অষ্কুশ খুনসুটি করে লিখেছেন, ভবিষ্যতে তাদের সন্তানরা যেন জন্ম নিয়েই তাদের ‘দাদু-দিদা’ বলে না ডাকে, সেজন্য এখন আর খুব বেশি দেরি করা ঠিক হবে না।

অষ্কুশের এমন মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, ২০২৬ সালেই হয়তো এই তারকা জুটি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। এর আগে ২০২৪ সালের শেষের দিকে বিয়ের পোশাক কেনাকাটার একটি ভিডিও পোস্ট করে তারা বেশ কৌতূহল সৃষ্টি করেছিলেন।

পর্দা এবং বাস্তব জীবনের সফল এই জুটি এখন কবে বিয়ের পিঁড়িতে বসেন, সেটিই দেখার বিষয়। অষ্কুশ এই ইঙ্গিতপূর্ণ বার্তার মাধ্যমে ভক্তদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে দিলেও, ঐন্দ্রিলা কেবল ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে বিষয়টি নিয়ে মধুর এক রহস্য বজায় রেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.